উখিয়ায় একই পরিবারের ৪ ব্যক্তিকে জবাই করে হত্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নের পূর্ব রত্নাপালং গ্রামের একটি বাড়ি থেকে একই পরিবারের ৪ ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া, সখী বড়ুয়ার পুত্রবধু ও তার দুই নাতনী। ধারণা করা হচ্ছে বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, গত রাতে কোনো সময় কে বা কারা একই পরিবারের মা-মেয়ে ও শাশুড়িসহ ৪ জনকে জবাই করে হত্যা করে। তিনি আরও বলেন, ‘পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ি থেকে মৃতদেহ ৪টি উদ্ধার করে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’
আবুল মনসুর জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি