বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সংসদে উচ্চকক্ষ লাগবে এবং এই উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হলে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি।’
তিনি বলেন, ‘যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মধ্যে নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দেবে না।’
রবিবার (২৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলার আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘কেবল জুলাই সনদ নয়, সংবিধানে জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দিতে হবে। অন্যথায় আমরা আগামী ৫ আগস্ট ছাত্র-জনতাকে নিয়ে ঢাকায় সমাবেশ করে সেটা আদায় করে নেব।’
তিনি বলেন, ‘যে কারণে স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থা তৈরি হয়েছে, এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত থাকছে, সেটা বিলোপের জন্য আমরা উচ্চকক্ষের কথা বলেছি।যেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সীমান্তে নিরীহ নাগরিকদের ভারতের হত্যা ও পুশ-ইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা শেখ হাসিনাসহ ভারতে অবস্থান নেওয়া স্বৈরাচারের দোসরদের ফেরত চাই। তাদের পুশইন করুন, তাদের সাদরে গ্রহণ করা হবে, বিচারের মুখোমুখি করা হবে।’
এনসিপির শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]