৮ মে ২০২৬

উচ্চগতিতে ছুটবে ট্রেন, দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার অনুরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
উচ্চগতিতে ছুটবে ট্রেন, দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার অনুরোধ
বাংলাপ্রেস ডেস্ক: ভাঙ্গা স্টেশন থেকে নতুন নির্মিত ব্রডগেজ রেলপথে রূপদিয়া স্টেশন পর্যন্ত উচ্চগতিতে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে শনিবার (৩০ মার্চ) ও রোববার (৩১ মার্চ)। এই পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় যেকোনও দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে। সম্প্রতি এক সর্তকতামূলক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ ও ৩১ মার্চ ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে রূপদিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন উচ্চগতিতে চলাচল করবে। এসময় ট্রেনের গতি থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রেন চলাচলের সময় রেললাইনের ওপর জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষেধ এবং দণ্ডণীয় অপরাধ। পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় কোনও ধরনের দুর্ঘটনা/অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সংলগ্ন এলাকাবাসী ও এলাকায় চলাচলকারী সর্বসাধারণকে তাদের পরিবারের শিশু, বৃদ্ধ, মানসিক প্রতিবন্ধী (যদি থাকে) এবং গৃহপালিত প্রাণীগুলোকে নিজ নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি