৪ মে ২০২৬

উচ্চ মাধ্যমিকে নির্বাচনি পরীক্ষা ‘আপাতত’নয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ এএম
উচ্চ মাধ্যমিকে নির্বাচনি পরীক্ষা ‘আপাতত’নয়

 

 

বাংলাপ্রেস ডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা এখনই না নিতে কলেজগুলোকে নির্দেশ দিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। কলেজগুলোকে আপাতত নিয়মিত ক্লাস চালানোর নির্দেশনা দিয়ে বলা হচ্ছে, কবে নাগাদ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নির্বাচনি পরীক্ষা নিতে হবে তা বিজ্ঞপ্তি আকারে জানানো হবে।

রোববার (৯ নভেম্বর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।

 

নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তী সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করেছে বোর্ড।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দুপুরে সংবাদমাধ্যমকে বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এই দোহাই দিয়ে বহু কলেজ এখনই (নভেম্বরে) দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার আয়োজন করছে। এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষার আগে পর্যাপ্ত সময় পাচ্ছে না। তাই আমরা কলেজগুলোকে আপাতত নির্বাচনি পরীক্ষা না নিয়ে নিয়মিত ক্লাস চালিয়ে যেতে বলেছি।

২০২৬ সালের শুরুর দিকে নির্বাচনি পরীক্ষা আয়োজন করা হতে পারে ধারণা দিয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, নির্বাচনি পরীক্ষা কবে হবে তা আমরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেব।

সবগুলো শিক্ষা বোর্ডই এ নির্দেশনা দেবে বলে জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন।

তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, আমরাও (কুমিল্লা বোর্ড) আপাতত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার আয়োজন না করতে কলেজগুলোর জন্য নির্দেশনা জারি করছি।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল, যার ফল প্রকাশ হয় মার্চে। এরপর ২৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি