তুরস্কের সীমান্তে বরফ পাহাড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু !

বাংলাপ্রেস ডেস্ক: ইউরোপে যাওয়ার জন্য অবৈধ পথকে বেছে নেন অনেকে সফল হলেও অনেকে আবার প্রাণ হারান। এমনি এক বাংলাদেশি গত ১৭ ডিসেম্বর অবৈধ পথে ইউরোপের দেশ গ্রীসে যাওয়ার পথে তুরস্কের সীমান্তে বরফের পাহাড়ে আটকা পড়ে হবিগঞ্জের বানিয়াচংয়ের শামায়ুন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নিহতের পরিবার। তবে করে নাগাদ শামায়ুনের মরদেহ দেশে আনা হবে এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি তার পরিবার।
জানা গেছে, বানিয়াচং সদর ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের গরীব হোসেন মহল্লার মো. মতলিব উল্লাহর ছেলে শামায়ুন বানিয়াচং সরকারী জনাব আলী কলেজে বিএ ৩য় বর্ষে অধ্যয়নরত ছিলেন। গ্রীসে যাওয়ার লক্ষ নিয়ে আনুমানিক আড়াই মাস পূর্বে ইরানে যায় সে। সেখানে দীর্ঘদিন অবস্থান করার পর সেখানকার দালালের মাধ্যমে প্রায় ২৫/৩০ জন সঙ্গী নিয়ে গ্রীস যাওয়ার জন্য পাড়ি জমায় শামায়ুন। এক পর্যায়ে সোমবার তুরস্কের সীমান্তে পৌঁছার পর সাগরপাড়ে বরফ ধসে প্রাণ হারায় শামায়ুন।পরে সেখানে তার সাথে থেকে সহপাঠীরা পরিবারের কাছে এ খবর দিলে শামায়ুনের পরিবার ও আত্মীয় স্বজনরা বাকরূদ্ধ হয়ে পড়েছেন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ইতোপূর্বে শামায়ুন আরো একবার তুরস্ক সীমান্ত হয়ে ইউরোপে যেতে না পেরে দেশে ফেরত আসেন। নিহত শামায়ুনের এক ভাই বর্তমানে ইউরোপের দেশ ফ্রান্সে অবস্থান করছেন। সূত্র : নিউজ ২৪
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি