৮ মে ২০২৬

তুরস্কের রাজধানীর কাছে ভয়াবহ হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তুরস্কের রাজধানীর কাছে ভয়াবহ হামলা
বাংলাপ্রেস ডেস্ক: তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক কোম্পানি তুর্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, দেশটির রাজধানী আঙ্কারার উপকণ্ঠে অবস্থিত তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে ওই হামলা হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়ারলিকায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, "তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আঙ্কারা কাহরামানকাজান স্থাপনায় একটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল।" স্থানীয় মিডিয়ায় প্রচারিত দৃশ্যে আঙ্কারার প্রায় ৪০ কিলোমিটার উত্তরের শহর কাহরামানকাজানের সাইটে বিশাল কালো ধোঁয়া ও আগুন দেখা গেছে। মিডিয়াগুলো ঘটনাস্থলে একটি প্রচণ্ড বিস্ফোরণের খবর এবং সেখানে গুলি বিনিময়ের ফুটেজে দেখিয়েছে। তবে এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। টুসাস তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং বিমান চলাচলকারী কোম্পানি। যা দেশের প্রথম জাতীয় যুদ্ধ বিমান খান উৎপাদন করে থাকে। ইস্তাম্বুলে প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্পের জন্য বড় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়ার সময় এই বিস্ফোরণটি ঘটেছে। এই সপ্তাহে ইউক্রেনের শীর্ষ কূটনীতিক ওই মেলা পরিদর্শন করেছিলেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি