৫ মে ২০২৬

তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি, বিশৃঙ্খলার মাঝেই বিল পাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ এএম
তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি, বিশৃঙ্খলার মাঝেই বিল পাশ

বাংলাপ্রেস ডেস্ক:   তুরস্কের জাতীয় সংসদে বাজেট অধিবেশনের শেষ দিনে ক্ষমতাসীন দল একে পার্টি ও প্রধান বিরোধী দল সিএইচপি–র সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ মিনিট ধরে চলা এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সংসদ কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন স্পিকার।গত রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজেট আলোচনায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় সংসদ সদস্যরা একে অপরকে ঘুষি মারেন। এরআগে, গত বছরের আগস্টে বিরোধী নেতাকে জেলে দেওয়ার বিতর্কে হাতাহাতির ঘটনা ঘটে।

তবে, বিশৃঙ্খলা সত্ত্বেও ২০২৬ সালের কেন্দ্রীয় সরকারের বাজেট আইন ৩২০-২৪৯ ভোটে অনুমোদিত হয় এবং ২০২৪ সালের চূড়ান্ত হিসাব আইন ৩১৬-২৪৭ ভোটে পাশ হয়।

বক্তব্য দিতে গিয়ে একে পার্টির বুরসা থেকে নির্বাচিত এমপি মুস্তাফা ভারাঙ্ক সিএইচপি চেয়ারম্যান ওজগুর ওজেলকে উদ্দেশ করে বলেন, ‘আপনার নেতা যেন ভয় না পান। সিএইচপি পরিচালিত শহরের কৃষকরা এখনও বিনামূল্যের ট্রাক্টরের অপেক্ষায়।’

এর জবাবে গুনাইদিন সরকারকে কটাক্ষ করে বলেন, একে পার্টি ‘রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে তলানিতে পৌঁছেছে’ এবং সিএইচপি পরিচালিত পৌরসভাগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এরপর সিএইচপি গ্রুপ ডেপুটি চেয়ারম্যান আলি মাহির বাসারির প্রতিবাদকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে। মুহূর্তেই তা ধাক্কাধাক্কি এবং পরে সরাসরি হাতাহাতিতে রূপ নেয়। সংসদের কেন্দ্রীয় চেম্বারে উভয় দলের একাধিক এমপি জড়িয়ে পড়েন সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় নিরাপত্তাকর্মীরা।

প্রায় ১০ মিনিট ধরে চলা এই মারামারির পর সংসদ স্পিকার নুমান কুরতুলমুশ অধিবেশন স্থগিত ঘোষণা করেন। বিরতির মধ্যেও ধস্তাধস্তি অব্যাহত ছিল বলে জানানো হয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি