তুরস্কে ভূমিকম্পে ধসে পড়েছে ১৬টি ভবন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেশির প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ২৯ জন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালিকেশিরের সিনদিরগি শহরে। সেখানে ৮১ বছর বয়সী এক নারী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান।
ভূমিকম্পে ওই অঞ্চলের অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে বলে জানান তিনি। আহতদের অনেকেই দ্রুত চিকিৎসাসেবা পেয়েছেন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১১ কিলোমিটার। কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুলসহ আশপাশের বিভিন্ন শহরে।
ঘটনার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতি দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি জানান, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে প্রেসিডেন্ট লেখেন, আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন। সূত্র : বিবিসি ও এপি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি