তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু : বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়েছিল।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ভবনের (১ নম্বর ভবন) ওপরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। গুলিস্তানের জিরো পয়েন্টে জিপিও ভবনেও উঠছে অর্ধনমিত জাতীয় পতাকা।
নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এছাড়া ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত নাগরিকদের রূহের মাগফিরাত কামনায় আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থার জন্য সারাদেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ফাউন্ডেশন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি