তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলের সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে।
শনিবার (৯ আগস্ট) রাতে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান গাজায় ইসরায়েলের হামলা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই আলোচনায় এরদোয়ান পুনর্ব্যক্ত করেন, আঙ্কারা সবসময় ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন করবে।
ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার সম্ভাব্য ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে এরদোয়ান বলেন, এসব ঘোষণা মূল্যবান। তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমা বিশ্বে ইসরায়েলবিরোধী সমালোচনা ক্রমেই বাড়ছে এবং তুরস্ক এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি