তুরাগে বস্তিতে ভয়াবহ আগুন
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর তুরাগে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের ওই বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, এদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুততার সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কর্মীদের নিরলস প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পরে জানানো হবে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন
সঙ্গীত একাডেমি