৭ মে ২০২৬

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা
বাংলাপ্রেস ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শেখ হাসিনা সড়ক পথে দু’দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে আরো একবার বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় সুরা ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে যোগ দেন। পরে শেখ হাসিনা তার নিজ আসন গোপালগঞ্জ-৩ কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে আরেকবার বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও টুঙ্গিপাড়ায় তার সঙ্গে রয়েছেন। এর আগে, গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সহকর্মীরা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার একদিন পর শুক্রবার সকালে নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গত ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভের চারদিন পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৩৭ সদস্যের মন্ত্রিসভার নের্তৃত্বে পঞ্চম ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনা ও তার নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান। নব গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি