১৮ জুন ২০২৬

তুমি আমাদের ছেড়ে চলে গেলে : সৃজিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
তুমি আমাদের ছেড়ে চলে গেলে : সৃজিত
বাংলাপ্রেস ডেস্ক:  টলিউড ইন্ডাস্ট্রিকে একের পর এক অন্যধারার সিনেমা উপহার দিয়ে চলেছেন পরিচালক সৃজিত মুখার্জি। একের পর এক ভিন্ন ধারার সিনেমা উপহার দিয়ে চলেছেন দর্শকদের। জীবনের সমস্ত সাফল্যের মাঝেও আর পাঁচটা সন্তানের মতোই বাবার কথা ভীষণই মনে পড়ে এ পরিচালকের।
‘এক যে ছিল রাজা’ ছবিটি মুক্তির পরে বাবাকে হারিয়েছিলেন সৃজিত। বাবার একটি পুরোনো ছবি পোস্ট করে জন্মদিনে সৃজিত লেখেন, ‘এক যে ছিল রাজা মুক্তির পরেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে।’
তার কথায়, ‘ইতিহাসের প্রতি তোমার ভালোলাগার কারণে বেশ কিছু ছবি তুমি দেখতে পারতে। একে একে মুক্তি পেয়েছে ‘গুমনামি’, ‘পদাতিক’-এর মতো ছবি। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ও মুক্তির অপেক্ষায়।’ সৃজিত আরও লিখেছেন, ‘তুমি নিশ্চয়ই ছবিগুলো দেখেছো। কয়েক বছরের মধ্যে এর উত্তর জানব। আবারও তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই আপাতত শুভ জন্মদিন।’ প্রসঙ্গত, এ বছর পূজায় বড় পর্দায় তার ছবি মুক্তি না পেলেও হইচই-এ মুক্তি পেতে চলেছে ‘ফেলুদা ফেরত: যত কাণ্ড কাঠমান্ডুতে’। এ ছাড়াও চলতি বছরের ডিসেম্বরে একদিকে যেমন মুক্তি পাওয়ার কথা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি