১৯ জুন ২০২৬

টুইংকলকে পেঁয়াজ ঝুমকো উপহার দিলেন অক্ষয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টুইংকলকে পেঁয়াজ ঝুমকো উপহার দিলেন অক্ষয়

বাংলাপ্রেস ডেস্ক: দম্পতি অক্ষয়-টুইংকল সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। যে কোনো গরম ইস্যু নিয়ে বেশ সরব হতে দেখা যায় এই তারকা দম্পতিকে। বিশেষত, সরকারের সমালোচনা করতে টুইংকল পিছপা হন না। নিত্যদিনের নানা পোস্টে অনুরাগীদের আনন্দ দিতেও অক্ষয়-ঘরনির জুড়ি মেলা ভার।

এবারো ইনস্টাগ্রাম প্রোফাইলে টুইংকলের পোস্টে হাসির রোল উঠেছে। স্বামী অক্ষয় আসলে টুইংকলকে মহার্ঘ্য পিঁয়াজ দিয়ে তৈরি একটি কানের দুল উপহার দিয়েছেন। যে ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পিঁয়াজের ঝাঁজে এরই মধ্যে নাভিঃশ্বাস উঠেছে সাধারণের। কোথাও একশ’র ক্লাব পেরিয়েছে তো কোথাও আবার দামে দুশো ছুঁইছুঁই। অক্ষয়ও তৎপরতার সঙ্গে দুর্মূল্য পিঁয়াজ নিয়ে রসিকতা করেছেন। লেখিকা-অভিনেত্রী টুইংকল তার সোশ্যাল মিডিয়ায় একটি অদ্ভূতদর্শন কানের দুলের ছবি শেয়ার করেছেন। যে ঝুমকো দু’টি তৈরি পিঁয়াজ দিয়ে। সঙ্গে ক্যাপশনও ফেঁদেছেন বেশ খাসা। খানিক রসিকতার ছলে।

টুইংকল লিখেছেন, “আমার পার্টনার (অক্ষয় কুমার) কপিল শর্মার শোয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আমায় বললেন, ওরা আসলে করিনাকে এই দুল দেখাচ্ছিল। কিন্তু আমার মনে হল, করিনার খুব একটা ভাল লাগেনি। তবে আমি জানতাম যে তোমার এটা দারুণ লাগবে। তাই তোমার জন্য নিয়ে এলাম এই দুলজোড়া।” স্বামীর দেয়া উপহার যে টুইংকলের বেশ মনে ধরেছে, সেকথাও ব্যক্ত করেছেন তিনি পোস্টে। লিখেছেন, “অনেক সময় খুব ছোট কোনো জিনিসও আপনার হৃদয় স্পর্শ করে যায়।”

অক্ষয় কুমার এবং কারিনা কাপুর সম্প্রতি তাঁদের আগামী ছবি ‘গুড নিউজ’-এর প্রচারের জন্য কপিল শর্মার কমেডি শোয়ে গিয়েছিলেন। সেখানেই পিঁয়াজের দাম নিয়ে রসিকতা করতে গিয়ে ওই পিঁয়াজের ঝুমকোজোড়া প্রকাশ্যে আনেন সঞ্চালক কপিল। অক্ষয় সেটাই বাড়ি নিয়ে এসে স্ত্রীকে উপহার দেন। কারণ, লেখিকা টুইংকল কিন্তু যে কোনো ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করতে পিছপা হন না। কাজেই স্ত্রীর মন বুঝে অক্ষয়ের এই রসিকতা যে বেশ প্রশংসনীয়, বলছে নেটদুনিয়া।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি