তথ্য কমিশনার পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল সম্মুখে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাট্টির গুরুতর অসদাচরণ অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ১৬ দফা (৬) তৎসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ হতে অপসারণ করেছেন।
এর আগে মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠায় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। তার দশ দিনের মাথায় সরিয়ে দেওয়া হলো তাকে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের আগস্টে মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি