২৩ জুন ২০২৬

তথ্য গোপন করায় ২ কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তথ্য গোপন করায় ২ কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি!

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি জেএসসি পরীক্ষায় তথ্য গোপন করে দায়িত্ব পালন করায় ২ কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার সোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সন্তানরা জেএসসি পরীক্ষা অংশ নিয়েছে।

এ তথ্য গোপন করে ওই দুই প্রধান শিক্ষক জেএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে আসছেন। এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার গতকাল (০৩ নভেম্বর) রবিবার সন্ধ্যায় তাদের দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। সোনাহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পাটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামানকে এবং সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব বলদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ভুরুঙ্গামালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাগফুরুল হাসান আব্বাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি