৪ মে ২০২৬

টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের মুখোমুখি ঢাকা প্লাটুন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে মাছরাঙা ও গাজী টিভি। ইউটিউবে দেখা যাবে র‌্যাবিট হোল বিডি’র চ্যানেলে।

মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে তামিম ইকবাল, এনামুল হক বিজয়, আরিফুল হক দেশীয় শক্তি ঢাকার। অন্যদিকে শহীদ আফ্রিদী, ওয়াহাব রিয়াজ, থিসারা পেরেরা, লরি ইভান্স বিদেশি শক্তি।

আন্দ্রে রাসেলের অধিনায়কত্বে রাজশাহী রয়্যালসে খেলছেন- লিটন দাস, আফিফ হোসেন, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহী। বিদেশিদের মধ্যে রয়েছেন শোয়েব মালিক, হযরতুল্লাহ জাজাই, রবি বোপারারা।

ঢাকা প্লাটুন

তামিম ইকবাল, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, লরি ইভান্স, শহীদ আফ্রিদি, আরিফুল হক, থিসারা পেরারা, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ওয়াহাব রিয়াজ।

রাজশাহী রয়্যালস

লিটন দাস, হরতউল্লাহ জাজাই, অলক কাপালি, শোয়েব মালিক, রবি বোপারা, আফিফ হোসেন ধ্রুব, আন্দ্রে রাসেল (অধিনায়ক), আবু জায়েদ চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি