৪ মে ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডেতে টস হারলেও দ্বিতীয় ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১১টায়। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগান অধিনায়ক হাশমত বলেছেন, তিনি অবশ্য আজ টস জিতলে বোলিংই নিতেন। বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও আফগান দলে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমাদজাই ও গুলবাদিন নাইব। তাদের বদলে খেলবেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমাতুল্লাহ ওমারজি। সর্বশেষ ম্যাচে ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রীতিমতো ধসই নেমেছিল বাংলাদেশের। আফগানদের বিপক্ষে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ৪ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন দুই তরুণ ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন। বাংলাদেশ একাদশ লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। আফগানিস্তান দল রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, রিয়াজ হাসান, ফরিদ আহমেদ মালিক ও আজমতউল্লাহ ওমরজাই। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি