৪ মে ২০২৬

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ

 

বাংলাপ্রেস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে বোলিং করার জন্য  তিন পেসার ও দুই স্পিনার একাদশে রেখেছে স্বাগতিক দল।

বাংলাদেশ টপ অর্ডারের চার ব্যাটার তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন ও লিটন দাসকে নিয়ে একাদশ সাজিয়েছে। আলোচনা সমালোচনা থাকা সত্ত্বেও বাংলাদেশ একাদশে জায়গা পেয়েছেন জাকের আলী।

বোলিং লাইন আপে পেস বিভাগে দুই বাঁ-হাতি পেসার শরিফুল ও মুস্তাফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব। স্পিন বোলিং আক্রমণ সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ডের টি-২০ একাদশে টিম টেক্টর ও হ্যারি টেক্টর আছেন। মার্ক এডায়ার ও জস লিটিল জায়গা পেয়েছেন। এছাড়া টেস্ট সিরিজ খেলা কার্টুস ক্যাম্পার, লরকান টাকার, বেরি ম্যাককার্টি, ম্যাথু হামফ্রিজরা আছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং, টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক এডায়ার, বেরি ম্যাককার্টি, ম্যাথু হামফ্রিজ, জস লিটিল।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি