২১ জুন ২০২৬

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:১১ এএম
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন


বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে টসে হেরে ফিল্ডিং পেয়েছেন অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচেও টস হেরে শুরুতে বল করেছিল স্বাগতিকরা।

দ্বিতীয় এই টি-২০ ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এনেছে। ব্যাটার জাকের আলী, পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন নেই একাদশে। তাদের জায়গায় যথাক্রমে একাদশে ঢুকেছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মাহেদী।

এদিকে আয়ারল্যান্ড তাদের একাদশে এক পরিবর্তন এনেছে। পেস বোলিং অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারের জায়গায় একাদশে ঢুকেছেন ডানহাতি স্পিন অলরাউন্ডার বেন ক্যালিটজ।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান, শেখ মাহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং, টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন ক্যালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক এডায়ার, বেরি ম্যাককার্টি, ম্যাথু হামফ্রিজ, জস লিটিল।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি