তরুণদের উদ্ভাবন নিয়ে সারা দেশে মেলা আয়োজনের কথা ভাবতে বললেন প্রধান উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: তরুণদের উদ্ভাবন নিয়ে দেশজুড়ে মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ভাবতে বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার সকালে রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৫) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “মানুষমাত্রই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিক হলো বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না, মানুষের পথ হলো সৃষ্টি করা। নিজের মনের মধ্যে যা আছে তাই সৃষ্টি করা, অন্যের হুকুমে তৈরি করা না।”
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ অপূর্ব সুযোগের দেশ। এটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ১৭ কোটি মানুষের দেশ ছোট একটি জায়গার ভেতরে। এর মধ্যে বেশির ভাগই টাটকা, তাজা, তরুণ। এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসেনি। যে কারণে তারুণ্যের শক্তিকে উন্মোচিত করতে আমরা জোর দিচ্ছি।”
তিনি বলেন, “বাণিজ্য মেলার উদ্দেশ্য হচ্ছে তরুণদের মাথায় উদ্দীপনা দেওয়া। এ মেলায় তরুণদের জন্য বিশেষভাবে একাংশ রাখা উচিত। তরুণরা অনেক কাজ করে কিন্তু সেটার স্বীকৃতি নেই। শুধু ছেলে তরুণ না, মেয়েরাও। তারা বাড়িতে বসে শাড়ি তৈরি করে, তার চাহিদা অনেক। গৃহিণীরা রান্না করে অনলাইনে বিক্রি করছে। মেলায় একাংশ থাকবে এসব দেখানোর। যেখানে তারা একে অন্যের কাজ দেখলে আরও আগ্রহ বাড়বে। আরও সুযোগ সৃষ্টি হবে।”
এসময় ভবিষ্যতে দেশজুড়ে এ ধরনের মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ভাবতে বলেন প্রধান উপদেষ্টা। বলেন, “জেলায়-জেলায় উপজেলা-উপজেলায় এমন মেলা আয়োজনের মাধ্যমে সারাদেশের তরুণদের সৃষ্টিগুলো খুঁজে ঢাকার বাণিজ্য মেলায় তাদের স্পেস করতে হবে।”
নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “এজন্য ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতেও নজর দিতে হবে।”
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি