৫ মে ২০২৬

তৃতীয় সন্তানের মা হলেন ন্যান্সি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তৃতীয় সন্তানের মা হলেন ন্যান্সি
বাংলাপ্রেস ডেস্ক: তৃতীয় সন্তানের মা হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। আজ বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর একটি মেডিকেল কলেজ হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি জানান, গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে ভর্তি হন ন্যান্সি। আজ বিকেলে তার সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে। উল্লেখ্য, গেল বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়ে সারেন নাজমুন মুনিরা ন্যান্সি। এটি এই দম্পতির প্রথম সন্তান। এর আগের সংসারে ন্যান্সির আরও দু’টি মেয়ে রয়েছে। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি