তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ১১২ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে।
আজ বুধবার বিকালে নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে।
এই ধাপের নির্বাচনে ২১টি উপজেলায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৩০ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৩৮ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি