৫ মে ২০২৬

তৃতীয় বিয়ে করলেন শওকত আলী ইমন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তৃতীয় বিয়ে করলেন শওকত আলী ইমন

বাংলাপ্রেস ডেস্ক: সফল সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। সৃষ্টি করেছেন বহু জনপ্রিয় গান। দেশের সিনেমার ইতিহাসে অন্তর্জালে সবচেয়ে জনপ্রিয় গানটিও তারই সুর-সঙ্গীতের। কাজের সুবাদে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

জনপ্রিয় এই সঙ্গীত পরিচালক নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্রী হৃদিতা রেজা। পেশায় একজন সংবাদ পাঠিকা। গত বৃহস্পতিবার ইমনের বোন কণ্ঠশিল্পী আবিদা সুলতানার বাসায় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ইমন ও হৃদিতা।

হৃদিতার জন্য প্রথম হলেও এটি শওকত আলী ইমনের তৃতীয় বিয়ে। তিনি প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী বিজরি বরকতউল্লাহকে। ১৭ বছর সংসার করার পর তারা বিবাহ বিচ্ছেদ করেন। এরপর ইমন বিয়ে করেন জিনাত কবিরকে। সেই বিয়ে টেকেনি বেশি দিন।

শওকত আলী ইমন ও হৃদিতার দুই পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে। আগামী রোজার ঈদের পর অনুষ্ঠিত হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

প্রসঙ্গত, সঙ্গীত পরিবারের সন্তান শওকত আলী ইমন। তার বা মুসলিমা বেগম ছিলেন সঙ্গীতশিল্পী। বড় দুই বোন আবিদা সুলতানা ও রেবেকা সুলতানাও গুণী গায়িকা।

১৯৯৬ সালে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ইমন। পাশাপাশি নিজেও গান গেয়েছেন। তবে শেষমেশ সঙ্গীত পরিচালনাতেই মনোযোগী হন। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি