৪ মে ২০২৬

টরন্টোতে বেপরোয়া গুলিবর্ষণে আহত ৯, হামলাকারী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
টরন্টোতে বেপরোয়া গুলিবর্ষণে আহত ৯, হামলাকারী নিহত

বাংলাপ্রেস অনলাইন:কানাডার গুরুত্বপূর্ণ শহর টরন্টোর কেন্দ্রস্থলে রোববার রাতে এক বন্দুকধারীর বেপরোয়া গুলিবর্ষণে নয়জন আহত হয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে। এ সময় ওই হামলাকারীও নিহত হয়। পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি/ বাসস

টরন্টো পুলিশ জানায়, তারা স্থানীয় সময় রাত ১০টার দিকে খবর পেয়ে নগরীর গ্রীকটাউন এলাকায় অভিযান চালায়।পুলিশ বিভাগের টুইটার বার্তায় বলা হয়, ‘এখন পর্যন্ত আহতদের অবস্থা জানা যায়নি। এদের মধ্যে নয় বছর বয়সের এক বালিকা রয়েছে।’

টরন্টো পুলিশ সূত্রের বরাত দিয়ে গ্লোবাল নিউজের খবরে বলা হয়, এ সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করার আগে পুলিশকে লক্ষ্যকরে গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা স্থানী সংবাদমাধ্যমকে জানান, তারা ঘটনাস্থল থেকে প্রায় ২০ রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছে

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি