১০ মে ২০২৬

ত্রিপুরায় বসে দেশকে অস্থিতিশীল করতে চাইছে শেখ হাসিনা: হাসনাত আব্দুল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ত্রিপুরায় বসে দেশকে অস্থিতিশীল করতে চাইছে শেখ হাসিনা: হাসনাত আব্দুল্লাহ
বাংলাপ্রেস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা জেনেছি ভারতের ত্রিপুরাতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যাকে ইতোমধ্যে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং পালিয়ে যেতে বাধ্য করেছে। সেই খুনি শেখ হাসিনা ত্রিপুরাতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তার প্রতিক্রিয়া হিসেবেই আমরা তাৎক্ষণিক কুমিল্লাতে বিক্ষোভ মিছিল বের করেছি। শনিবার (১৯ অক্টোবর) রাতে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ডাকা মশাল মিছিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদসহ কুমিল্লা ও বিভিন্ন স্থান থেকে আগত সমন্বয়কগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘খুনি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার জন্য সবসময় একটি দুঃস্বপ্ন এবং আতঙ্কের নাম কুমিল্লা। যখনই আমরা দেখব বিদেশে বসে বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনা চক্রান্ত করার চেষ্টা করছে, ঠিক তখনই এই কুমিল্লা থেকেই প্রথম প্রতিরোধ যাবে। যখনই সারা বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে তখনই ঘুরে দাঁড়িয়েছিল এই কুমিল্লার মানুষ এবং এই কুমিল্লার নেতৃত্বেই আমরা শেখ হাসিনার মূল উৎপাটন করেছি।’ উল্লেখ্য, কুমিল্লার বিবির বাজার সীমান্তে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলক বৈঠক করবে এবং আগামীকাল আগরতলায় শেখ হাসিনার উপস্থিতিতে মুজিবনগর সরকারের আদলে সরকার ঘোষণা করবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ে। এমন গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। পরে এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে শনিবার রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে প্রতিরোধ ও মশাল মিছিল বের হয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি