৫ মে ২০২৬

তড়িঘড়ি করে তফসিল ঘোষণা সংবিধান পরিপন্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তড়িঘড়ি করে তফসিল ঘোষণা সংবিধান পরিপন্থী

বাংলাপ্রেস অনলাইন : তড়িঘড়ি করে তফসিল ঘোষণা সংবিধান পরিপন্থী বলে দাবি করছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বিএনপিসহ অন্য দলগুলো যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সে উদ্দেশ্যেই এভাবে তফসিল ঘোষণা করা হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন।

শুক্রবার রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় পর্যায়ের জনসভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত এই জনসভাতেই নেতারা এসব কথা বলেন। গতকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এরই পরিপ্রেক্ষিতে আজ ঐক্যফ্রন্টের নেতারা এসব কথা বলেন।

তফসিল ও নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নির্বাচন কমিশনকে এখনো বলব, তফসিল পিছিয়ে দেন। তফসিল বদলান। আমরা আন্দোলন করছিলাম, সুষ্ঠু নির্বাচনের জন্যে। আর আপনারা এমন একটা ফাঁদ পেতেছেন, যাতে আমরা নির্বাচনে অংশ নিতে না পারি। ওই ফাঁদ, ওই বেড়াজাল, ওই অত্যাচার ছিন্ন ভিন্ন করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।’

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি