ট্রেন যোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করার কাজ চলছে রেলমন্ত্রী
শেখ ফরিদ (পঞ্চগড় ) প্রতিনিধি: রেলপথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নুরল ইসলাম সুজন বলেছেন, ট্রেন যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে আরামদায়ক ও সহজতর যোগাযোগ মাধ্যম। উন্নত বিশ্বের মত ট্রেনকে এগিয়ে নিতে আমরা বড় পরিকল্পনা গ্রহন করেছি।
২০৪৫ সাল পর্য়ন্ত ট্রেনকে নিয়ে পরিকল্পনা রাখা হয়েছে। নিলফামারীর চিলাহাটী রেলওয়ে থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত সরাসরি ট্রেন চলাচলের কাজ শুরু করেছি। যে কোন প্রকল্প গ্রহনের সময় প্রকল্পের স্থায়ীত্বের বিষয়টি আমরা মাথায় রাখছি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পঞ্চগড়ে নদী খননের উদ্ধোধন হয়েছে । কাজ শুরু সময় নদী প্রটেকশন বাধ দিতে হবে, যাতে খননের পর নদী পাড়ের বালু নদীতে পড়ে ভরাট না হয়। পঞ্চগড়ের দেবীগঞ্জে কর্মসংস্থান ব্যাংক চালুর ব্যাপারে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী জানান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে । মন্ত্রী সরকারের উন্নয়নমুলক কাজে সবাইকে সহযোগিতা করার আহবান জানান ।
মন্ত্রী শুক্রবার সকাল ১১ টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কাজী নিয়োগের জন্য প্রার্থীদের সাক্ষাতকার গ্রহনের পূর্বে এক মত বিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। পঞ্চগড় জেলার জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আ.স.ম. নুরজ্জামান ও হাসনাৎ জামান চৌধুরী জর্জ সহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি