ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে ড. ইউনূস বলেন, ‘স্বাধীন পৃথিবীর প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় আমি তাকে অভিনন্দন জানাই। আমরা যে উদ্ধারকারীর জন্য অপেক্ষা করছিলাম ট্রাম্পই হবেন সেই ব্যক্তি। ’
ড. ইউনূস আরও বলেন, ‘তিনি আশা করেন ট্রাম্প মানবজাতির জন্য তিনি নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আসবেন এবং মানবজাতিকে এমন স্থানে নিয়ে যাবেন যেখানে কেউ কখনো যায়নি। সত্যি কথা বলতে আমি ২০১৬ সাল থেকেই তার শুভাকাঙ্খী ছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্প ও আমার উষ্ণ সম্পর্ক থেকে আমি তাকে শুভ কামনা জানাই।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে জয়ী হননি। তবে ম্যাজিক ফিগার ২৭০ ভোট থেকে মাত্র তিনটি ভোট দূরে তিনি। তার প্রতিপক্ষ কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট। তাই ট্রাম্পের জয়ের সম্ভানই প্রবল। এর মধ্যে ফ্লোরিডার মঞ্চে বিজয় ভাষণ দিয়েছেন তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি