৮ আগস্ট ২০২৬

ট্রাম্পকে কী বার্তা দিলেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
ট্রাম্পকে কী বার্তা দিলেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী?

বাংলাপ্রেস ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত প্রশমিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।

এর আগে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ভাই প্রিন্স খালিদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে সৌদি আরবের অবস্থান তুলে ধরেন এবং উত্তেজনা কমানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ওই বৈঠকে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দেন।

বার্তায় চলমান সংঘাতের অবসান এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সৌদি আরবের মতে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু মানুষের প্রাণহানিই বাড়বে না, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সৌদি প্রচেষ্টাও ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের বৈরিতার পর ইরানের সঙ্গে সহাবস্থানের একটি সীমিত প্রচেষ্টা চালিয়ে আসছিল সৌদি আরব। সেই প্রেক্ষাপটেই ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সংঘাত নিরসন এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রিন্স খালিদ।

বৈঠকে তিনি সংঘাতের অবসানে সৌদি আরবের দৃষ্টিভঙ্গি এবং সম্ভাব্য সমাধানের পথও মার্কিন প্রশাসনের কাছে উপস্থাপন করেন। সূত্র: কালের কণ্ঠ

সূত্র: যুগান্তর

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি