ট্রাম্পকে গুলি করা ব্যক্তির নাম প্রকাশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা ব্যক্তির নাম প্রকাশ করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ওই ব্যক্তি নাম থমাস ম্যাথু ক্রুকস। ২০ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এনেছে এফবিআই। রোববার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। খবর রয়টার্স
থমাস ম্যাথু ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক থেকে এসে ওই সমাবেশে গুলি চালান বলে জানা গেছে। তিনি রিপাবলিকান দলের একজন নিবন্ধিত ভোটার। রাজ্য ভোটার তালিকা থেকে এ তথ্য জানা গেছে। ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, বিশেষ নিরাপত্তার কারণে বেথেল পার্কের আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে।
এর আগে শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হন মার্কিন সাবেক প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প। গুলিতে তার কান ফুটো হয়ে যায়। ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো ওই বন্দুকধারী পরবর্তীতে পুলিশের গুলিতে নিহত হন।
এদিকে, ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি নিজের ব্যক্তিগত বিমানে করে নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বলে জানা গেছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি