২২ জুন ২০২৬

ট্রাম্পের উদাসীনতার মূল্য জীবন দিয়ে পরিশোধ করছে মার্কিন জনগণ : ন্যান্সি পেলোসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্রাম্পের উদাসীনতার মূল্য জীবন দিয়ে পরিশোধ করছে মার্কিন জনগণ : ন্যান্সি পেলোসি

বাংলাপ্রেস ডেস্ক: আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরও ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে অস্বীকার করার চেষ্টা করেছেন এবং তার এই উদাসীনতার কারণে ব্যাপক হারে মানুষ করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এমনটাই বলেছেন মাকিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

তিনি রবিবার ওয়াশিংটনে এক বক্তৃতায় আরো বলেন, আমেরিকায় করোনাভাইরাস শনাক্তকরণে যত ব্যাপক আকারে পরীক্ষা করা দরকার তা করা হচ্ছে না। এখনো ট্রাম্প প্রশাসন করোনায় আক্রান্ত হয়ে ব্যাপকভাবে মারা পড়া এলাকাগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে না বলেও অভিযোগ করেন ন্যান্সি পেলোসি।

আমেরিকায় রবিবার পর্যন্ত এক লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে দুই হাজার ৪৭১ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, করোনাভাইারাসের প্রাদুর্ভাব এবং মৃতের সংখ্যার দিক দিয়ে অচিরেই আমেরিকা অন্য সব দেশকে ছাড়িয়ে যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি