ট্রাম্পের শুল্ক নীতি 'যুদ্ধের পদক্ষেপ': ওয়ারেন বাফেট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক: বিখ্যাত মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে কার্যত 'যুদ্ধের পদক্ষেপ' বলে উল্লেখ করেছেন।
রবিবার সিবিএস নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে উপস্থাপিকা নোরা ও'ডনেল বাফেটকে জিজ্ঞাসা করেন শুল্কের কারণে অর্থনীতির উপর কী ধরনের প্রভাব পড়তে পারে।
উত্তরে বাফেট বলেন, 'শুল্ক সম্পর্কে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। কিছুটা হলেও এটি যুদ্ধের পদক্ষেপের মতোই।' শুল্কের কারণে মূল্যস্ফীতির (inflation) প্রভাব নিয়ে বাফেট বলেন, 'দীর্ঘমেয়াদে এটি মূলত পণ্যের উপর করের মতো কাজ করে।' হাসতে হাসতে তিনি যোগ করেন, 'টুথ ফেয়ারি এসে তো এই কর পরিশোধ করবে না।
বাফেট আরও বলেন, অর্থনীতিতে সবসময় একধাপ এগিয়ে ভেবে 'এরপর কী হবে?' এই প্রশ্নটা করা খুবই জরুরি।
বাফেট বলেন, অর্থনীতিতে তুমি সবসময়ই ভাববে, 'এরপর কী হবে?'
বাফেটের সাক্ষাৎকারটি এমন সময়ে সম্প্রচারিত হলো যখন ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর উপর কার্যকর হতে চলেছে। সোমবার ট্রাম্প ঘোষণা দেন আলোচনার আর কোনো সুযোগ নেই ৩০ দিনের সময়সীমা শেষ, তাই শুল্ক চালু হচ্ছে।
ট্রাম্প বলেন, সব সেট আছে, কাল থেকেই শুল্ক কার্যকর হচ্ছে। মেক্সিকো ও কানাডার জন্য আর কোনো আলোচনার জানালা খোলা নেই।'
গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি একমাস সময় দিয়েছিলেন আলোচনার জন্য। সেই সময়ে কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে বৈঠক করে সীমান্তে মাদকের প্রবাহ নিয়ন্ত্রণের পদক্ষেপে সম্মত হন। তবে ট্রাম্প দাবি করেন, মেক্সিকো ও চীন থেকে বিপুল পরিমাণ ফেন্টানিল যুক্তরাষ্ট্রে ঢুকছে, যা বন্ধ করতে হবে।
ওয়ারেন বাফেট এই সাক্ষাৎকারে মূলত তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, ওয়াশিংটন পোস্টের প্রাক্তন প্রকাশক ক্যাথারিন গ্রাহামের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি উপলক্ষে অংশ নেন। অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করতে বাফেট অনীহা দেখান, কারণ তার মন্তব্য বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
বাফেট বলেন, আমি মনে করি এটি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বিষয়, তবে আমি এ নিয়ে কিছু বলবো না, বলতেও পারবো না। সত্যিই পারবো না।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি