ট্রাম্পের শ্রমমন্ত্রীর পদত্যাগ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন শ্রমমন্ত্রী অ্যালেকজ্যান্ডার অ্যাকস্টা পদত্যাগ করছেন। বিত্তশীল জেফ্রি এপস্টিন যার বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ আনা হয় তার ব্যাপারে অ্যাকস্টা এক দশকের বেশী সময় আগে অভিশংসক হিসেবে যে ভাবে আবেদন নিষ্পত্তির চুক্তি করেছিলেন সে কারণেই তিনি পদত্যাগ করছেন।
ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসের বাইরে ওই ঘোষণা করেন। তার পাশে তখন অ্যাকস্টা দাড়িয়ে ছিলেন। ট্রাম্প এর পর উইসকনসিন এবং ওহায়োর উদ্দেশ্যে রওনা হন।
অ্যাকস্টা সাংবাদিকদের বলেন তিনিই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন তিনি সকালে প্রেসিডেন্টকে ফোন করেছেন এবং বলেছেন সড়ে যাওয়াটাই সঠিক পদক্ষেপ। ট্রাম্প বলেছেন উপ শ্রমমন্ত্রী প্যাট্রিক পিজেলা অস্থায়ী ভাবে শ্রমমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। অ্যাকস্টার পদত্যাগ কার্যকর হবে ৭ দিন পর।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি