৭ মে ২০২৬

ট্রাম্পের সংবাদ সংগ্রহে সাংবাদিক অন্তর্ভুক্তি নিয়ন্ত্রণ করবে হোয়াইট হাউস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ট্রাম্পের সংবাদ সংগ্রহে সাংবাদিক অন্তর্ভুক্তি নিয়ন্ত্রণ করবে হোয়াইট হাউস
  ইমা এলিস: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৈনন্দিন কার্যক্রমের সংবাদ সংগ্রহের জন্য কোন সংবাদ মাধ্যমগুলো প্রেস পুলে অন্তর্ভুক্ত হবে তা নিয়ন্ত্রণ করবে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ ঘোষণা করেন। এর আগে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডাব্লিউএইচসিএ) এ দায়িত্বে ছিল। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আগামীতে প্রেস পুল একটি ছোট দল যারা প্রেসিডেন্টের দৈনন্দিন কার্যক্রম কাভার করে প্রশাসনের কর্মকর্তাদের দ্বারা নির্ধারিত হবে। সাধারণত প্রেস পুল সমন্বয় করে করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন এবং পূর্ববর্তী প্রশাসনগুলো এই বিষয়ে তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এসেছে। লেভিট সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন ২০২৫ সালে এসে হোয়াইট হাউস প্রেস পুলের উচিত আমেরিকান জনগণের মিডিয়া অভ্যাসকে প্রতিফলিত করা। লেভিট জানান, এই পরিবর্তনের লক্ষ্য হলো নতুন বা বিকল্প সংবাদমাধ্যমগুলোর প্রশাসনে প্রবেশাধিকার বাড়ানো, যদিও নির্দিষ্ট কিছু 'পুরনো' সংবাদমাধ্যমকে এখনও তালিকায় রাখা হবে। এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন হোয়াইট হাউস অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ওভাল অফিস, এয়ার ফোর্স ওয়ান এবং অন্যান্য নির্দিষ্ট স্থানগুলিতে প্রবেশাধিকার নিষিদ্ধ রেখেছে। সেখানে সাধারণত শুধুমাত্র প্রেস পুলের সাংবাদিকরা উপস্থিত থাকেন। এই নিষেধাজ্ঞা আসে এপি-এর সেই সিদ্ধান্তের পর, যেখানে তারা ট্রাম্পের 'মেক্সিকো উপসাগর' (Gulf of Mexico) -এর নাম পরিবর্তন করে 'আমেরিকা উপসাগর' (Gulf of America) করার প্রচেষ্টাকে তাদের স্টাইলবুকে অন্তর্ভুক্ত না করার কথা জানায়। ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালত সোমবার এপি-এর ওইসব জায়গায় প্রবেশাধিকার পুনর্বহালের আবেদন খারিজ করে দিয়েছে। মামলাটি নিয়ে আরও বিশদ আলোচনা প্রয়োজন এবং এটি উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন। আদালত ২০ মার্চ বিষয়টি নিয়ে শুনানির তারিখ নির্ধারণ করেছে। লেভিট মঙ্গলবার এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, 'আমরা চাই আরও বেশি নতুন সংবাদমাধ্যম প্রেস পুল কাভার করার সুযোগ পাক।' তিনি আরও জানান যে নিউ ইয়র্ক টাইমসের মতো ঐতিহ্যবাহী সংবাদমাধ্যম ও ওয়্যার সার্ভিসগুলো এখনও প্রেস পুলে অন্তর্ভুক্ত থাকবে। তবে হোয়াইট হাউস নিশ্চিত করবে যে 'যেসব সংবাদমাধ্যম এতদিন এই দায়িত্ব পাওয়ার সুযোগ পায়নি, তারাও সুযোগ পাবে।' মঙ্গলবার ডাব্লিউএইচসিএ এক বিবৃতিতে জানায় যে হোয়াইট হাউস এই সিদ্ধান্ত সম্পর্কে তাদের বোর্ডকে আগে থেকে কোনো তথ্য দেয়নি বা আলোচনাও করেনি। সংগঠনটি জানায়, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের মুক্ত সাংবাদিকতার স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এটি ইঙ্গিত দেয় যে সরকার নিজেই নির্ধারণ করবে কোন সাংবাদিকরা প্রেসিডেন্টকে কাভার করবে। একটি মুক্ত দেশে, নেতারা নিজেদের পছন্দমতো সাংবাদিক নির্ধারণ করতে পারেন না। ডাব্লিউএইচসিএ আরও জানায়, প্রজন্মের পর প্রজন্ম ধরে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বোর্ডের নির্বাচিত সাংবাদিকরা নতুন ও উঠতি সংবাদমাধ্যমগুলোর অন্তর্ভুক্তির জন্য সদস্যপদ ও প্রেস পুলের সুযোগ সম্প্রসারিত করে আসছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি