ট্রাম্পের শেষ কামড় প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে হেরে যাওয়ার পর এটাই তাঁর শেষ কামড় বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেয়ার ঘোষণা দিয়ে এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন তিনি।
ট্রাম্পের সঙ্গে মার্ক এসপারের প্রকাশ্য বিবাদ রয়েছে। তার জেরে এমন ঘোষণা আসলো। এর আগেও বেশ কয়েকজন প্রতিরক্ষামন্ত্রী কাজ করেছে ট্রাম্প প্রশাসনে। মতের অমিল হলেই তাদের বরখাস্ত করেছেন ট্রাম্প।
এদিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিস্টোফার মিলারকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। জানা গেছে, যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিলার।
মার্কিন নির্বাচনে হেরে যাওয়ার পর সামনের বছরের ২০ জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন ট্রাম্প। এর মধ্যে আরও একজন প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন তিনি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি