৪ মে ২০২৬

ট্রাম্পের শাসন নিয়ে উদ্বেগ, ৫৫% আমেরিকান মনে করেন দেশ রসাতলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২ বিকাল
ট্রাম্পের শাসন নিয়ে উদ্বেগ, ৫৫% আমেরিকান মনে করেন দেশ রসাতলে

বাংলাপ্রেস ডেস্ক:   আসন্ন 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণের ঠিক একদিন আগে প্রকাশিত একটি নতুন জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে গভীর অসন্তোষের চিত্র ফুটে উঠেছে। 

এনপিআর, পিবিএস নিউজ এবং ম্যারিস্ট পলের যৌথ গবেষণায় দেখা গেছে, অধিকাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান মনে করছেন ট্রাম্প দেশটিকে ভুল পথে পরিচালিত করছেন। জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ মানুষ মনে করেন ট্রাম্পের কর্মকাণ্ড দেশটিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যা তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। এমনকি গত এপ্রিল মাসের তুলনায় এই নেতিবাচক হার আরও ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নাগরিকদের এই মতামত স্পষ্টত রাজনৈতিক মেরুকরণের ওপর ভিত্তি করে বিভক্ত। ডেমোক্র্যাটদের ৯০ শতাংশই মনে করছেন এক বছর আগের তুলনায় দেশের অবস্থা এখন অনেক খারাপ। অন্যদিকে, রিপাবলিকানদের ৮২ শতাংশ মনে করছেন পরিস্থিতির উন্নতি হয়েছে। 

তবে উদ্বেগের বিষয় হলো, সরকারের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা গত এক বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৫ সালের মার্চ মাসে ৪৩ শতাংশ নাগরিক চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩২ শতাংশে।

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মাত্র ২৭ শতাংশ আমেরিকান ট্রাম্পের অধিকাংশ নীতি বা পরিকল্পনাকে সমর্থন করছেন। সবচেয়ে বড় চমক দেখা গেছে ট্রাম্পের নিজস্ব দলের সমর্থকদের মধ্যে। রিপাবলিকান বা রিপাবলিকানপন্থী নাগরিকদের মধ্যে তার মানসিক সুস্থতা নিয়ে আস্থায় চির ধরেছে। গত বছর যেখানে ৭৫ শতাংশ রিপাবলিকান তাকে কাজের জন্য মানসিকভাবে উপযুক্ত মনে করতেন, এখন তা কমে ৬৬ শতাংশে নেমেছে। 

একইভাবে, প্রশাসনিক ক্ষেত্রে তার নৈতিকতা বজায় রাখার বিষয়েও দলীয় সমর্থকদের সমর্থন ৫৫ শতাংশ থেকে কমে ৪২ শতাংশে দাঁড়িয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি