৪ মে ২০২৬

ট্রাম্পের হুমকি অকার্যকর, ইসলামিক রিপাবলিক টিকে থাকবে: খামেনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
ট্রাম্পের হুমকি অকার্যকর, ইসলামিক রিপাবলিক টিকে থাকবে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট এক সাম্প্রতিক বক্তব্যে বলেছেন—৪৭ বছরেও আমেরিকা ইসলামিক রিপাবলিককে নির্মূল করতে পারেনি। তিনি নিজ দেশের জনগণের কাছেই এ নিয়ে অভিযোগ করেছেন। ৪৭ বছরেও পারেনি, এটি ভালো স্বীকারোক্তি। আমি বলছি, আপনারা কখনোই এটা করতে পারবেন না।মঙ্গলবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ১৯৭৮ সালের তাবরিজ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সমাবেশে খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে বারবার দম্ভোক্তির প্রতিক্রিয়ায় বলেন, ‘তারা বলে আমাদের সামরিক শক্তি বিশ্বে সবচেয়ে শক্তিশালী। কিন্তু সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো এমন আঘাত পেতে পারে, যে পরবর্তীতে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না।’

ইরানের দিকে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক।কিন্তু তার চেয়েও বেশি বিপজ্জনক সেই অস্ত্র; যা তাকে সাগরের তলদেশে ডুবিয়ে দিতে পারে।’

তিনি আরো বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে হুমকি বা শর্তারোপের কথা বলা হয়, তার উদ্দেশ্য ইরানি জাতির ওপর প্রভাব ও আধিপত্য বিস্তার করা। তবে ইরানি জাতি তাদের ইসলামী ও শিয়া শিক্ষা সম্পর্কে সচেতন। তারা জানে কী করতে হবে।হুসাইন ইবনে আলি (আ.) বলেছিলেন— ‘আমার মতো ব্যক্তি ইয়াজিদের মতো কারো  কাছে আনুগত্য স্বীকার করবে না।’ আমাদের মতো জাতি, যার এমন সংস্কৃতি, ইতিহাস ও বিশ্বাস রয়েছে, যারা আজ আমেরিকার ক্ষমতায় থাকা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের কাছে আনুগত্য স্বীকার করবে না।’’

ইরানের পারমাণবিক বিষয় নিয়ে খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আন্তর্জাতিক কাঠামোর আওতায় স্বীকৃত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিধিবিধানেও এ অধিকার রয়েছে। এ অধিকার খর্বের জন্য বাহ্যিক চাপকে তিনি ‘অযৌক্তিক আচরণ’ হিসেবে অভিহিত করেন।জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে খামেনি বলেন, যে কোনো দেশের প্রতিরোধমূলক সামরিক সক্ষমতা থাকা প্রয়োজন। যেসব দেশের পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা নেই, তারাই ঝুঁকির মুখে পড়ে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি