৬ মে ২০২৬

ট্রাম্পের বড় ছেলে করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্রাম্পের বড় ছেলে করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তার ব্যক্তিগত মুখপাত্র গণমাধ্যমকে এই তথ্য জানান। ট্রাম্পের ছেলের মুখপাত্র বলেন, ৪২ বছর বয়সী ট্রাম্প জুনিয়র চলতি সপ্তাহের শুরুর দিকে করোনায় আক্রান্ত হন। এখন তিনি কোয়ারেন্টিনে আছেন। ট্রাম্পের দ্বিতীয় পুত্র হিসেবে ট্রাম্প জুনিয়র করোনায় আক্রান্ত হলেন। এর আগে গত মাসে ট্রাম্পের ১৪ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পও করোনায় আক্রান্ত হয়েছিল। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বাবার নির্বাচনী প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ট্রাম্প জুনিয়র। তিনি ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচন করবেন বলেও গুঞ্জন রয়েছে। ট্রাম্প জুনিয়রের পার্টনার ফক্স নিউজের সাবেক হোস্ট কির্ম্বালে গুইফয়েল গত জুলাইয়ে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন। তখন অবশ্য করোনায় আক্রান্ত হননি ট্রাম্প জুনিয়র। এর আগে শুক্রবার ট্রাম্পের বিশেষ সহকারী অ্যান্ড্রু গুইলিয়ানি জানান যে তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অ্যান্ড্রুর বাবা রুডি গুইলিয়ানি হচ্ছেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী। শুক্রবার সকালে অ্যান্ড্রু টুইট করেন যে, রিপোর্ট পজিটিভ আসার পর তার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। এদিকে নতুন সংক্রমণ শুরু হওয়ার পর হোয়াইট হাউজের অন্তত চারজন উপদেষ্টা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি’র যুক্তরাষ্ট্রের পার্টনার সিবিএস নিউজ। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি