৬ মে ২০২৬

ট্রাম্পের 'বিগ বিউটিফুল বিলে'র বিরোধিতা করছেন ৫২ শতাংশ ভোটার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ট্রাম্পের 'বিগ বিউটিফুল বিলে'র বিরোধিতা করছেন ৫২ শতাংশ ভোটার

   

নোমান সাবিত: ডোনাল্ড ট্রাম্পের 'ওয়ান বিগ বিউটিফুল বিল' আমেরিকান ভোটারদের কাছে খুব একটা 'বিউটিফুল' মনে হচ্ছে না। ওয়াল স্ট্রিট জার্নাল-এর নতুন এক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ উত্তরদাতা প্রেসিডেন্টের এই গুরুত্বপূর্ণ আইন প্রস্তাবের বিরোধিতা করছেন।

বিলটি ধনীদের জন্য বিশাল করছাড় দেয়, ১ কোটি ৫০ লাখ পর্যন্ত মানুষকে মেডিকেইড সুবিধা থেকে বঞ্চিত করে এবং তার বাজেট ১ ট্রিলিয়ন ডলার কমায়, বিপুল অর্থ ব্যয় করে অভিবাসন আইন প্রয়োগে এবং বিলিয়ন ডলার তুলে দেয় জীবাশ্ম জ্বালানি খাত ও তার ধনকুবের নির্বাহীদের হাতে এসব বিবেচনায় এটিকে অজনপ্রিয় হওয়া অস্বাভাবিক নয়। অথচ বিলটির এসব দিক এখনো কার্যকরও হয়নি।

মোট ১,৫০০ নিবন্ধিত ভোটারের মধ্যে ৫২ শতাংশই বিলটির বিরোধিতা করেছেন, যেখানে মাত্র ৪২ শতাংশ এতে সমর্থন জানিয়েছেন। প্রায় সব ডেমোক্র্যাট (৯৪ শতাংশ) এবং বেশিরভাগ স্বতন্ত্র ভোটার (৫৪ শতাংশ) এর বিপক্ষে, বিপরীতে মাত্র ১২ শতাংশ রিপাবলিকান বিরোধিতা করেছেন।

৭০ শতাংশ উত্তরদাতা মনে করেন, বিলটি মূলত ধনীদেরই সাহায্য করবে, আর অর্ধেকের বেশি মনে করেন এটি গরিব মানুষ, শ্রমজীবী জনগণ, সামাজিক সুরক্ষা ভাতাপ্রাপ্তরা, মার্কিন অর্থনীতি, ফেডারেল বাজেট ঘাটতি এবং মেডিকেইড ও পুষ্টি সহায়তা গ্রহণকারীদের ক্ষতি করবে।

মেডিকেইড কাটা অজনপ্রিয়। খাদ্য সহায়তা কাটা অজনপ্রিয়,'ওয়াল স্ট্রিট জার্নাল-কে বলেন সিনেটর ব্রায়ান শাটজ। “এই সমস্ত কিছু কেটে ধনীদের করছাড় দিতে বিলটি যে কতটা অজনপ্রিয় হবে, যেন তা ল্যাবে বসে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে'

যদিও বহু ভোটার কর্মক্ষম ব্যক্তিদের জন্য মেডিকেইড পেতে কাজের শর্ত আরোপের পক্ষে ছিলেন, কিন্তু যারা শর্ত মানবেন না তাদের সুবিধা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত অধিকাংশেরই সমর্থন পায়নি।

রিপাবলিকানরা বিলটি এমনভাবে গঠন করেছেন যাতে এর সবচেয়ে কঠিন প্রভাবগুলি মধ্যবর্তী নির্বাচনের পরে কার্যকর হয় ২০২৬ সালে সম্ভাব্য 'ব্লু ওয়েভ' ঠেকানোর উদ্দেশ্যে, যাতে কংগ্রেসের এক বা একাধিক কক্ষে ডেমোক্র্যাটদের ক্ষমতায় আসা রোধ করা যায়।

তবে বিলটির কিছু অংশ জনমত জরিপে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, যেমন বকশিশ ও ওভারটাইম আয়ে কর না আরোপ করার সিদ্ধান্ত যেটির পক্ষে ছিলেন বেশিরভাগ উত্তরদাতা।

এদিকে রিপাবলিকানরা, যারা মূলত এই বিলের খসড়া তৈরি করেছেন, বিলটির অজনপ্রিয়তার জন্য দোষ দিচ্ছেন হ্যাঁ, ঠিক ধরেছেন ডেমোক্র্যাটদের।

'বিলটির নেতিবাচক জনমতের পেছনে দায়ী ডেমোক্র্যাটদের মিথ্যাচার,' বলে দাবি করেন হাউস ওয়েজ অ্যান্ড মিন্স কমিটির প্রধান রিপাবলিকান প্রতিনিধি জেসন স্মিথ।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি