৪ মে ২০২৬

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী শিশুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী শিশুর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় করিম মিয়া (৫৫) নামে আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। নিহত ফাহাদ হোসেন (১১) একই ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোতাহের জানান, আজ সকালের দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের ব্যবসায়ী করিম মিয়া একটি বাইসাইকেলযোগে ফাহাদকে নিয়ে বাজারে উদ্দেশ্যে যাত্রা করে।যাত্রা পথে তাদের সাইকেলটি আশরাফ বেপারী বাড়ির সামনে পৌঁছলে পিছন থেকে আসা একটি ট্রাক তাদের সাইকেলকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় ফাহাদ। পরে আশংকাজনক অবস্থায় করিম মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি