তজুমদ্দিনে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি, এমপি শাওনের সমবেদনা

নজরুল ইসলাম শুভরাজ, ভোলা থেকে : ভোলার তজুমদ্দিন উপজেলা সদরে আগুন লেগে প্রায়৫০টি দোকানপুড়ে গেছে। এতে আনুমানিক সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৬টি দমকল বাহিনী প্রায় দুইঘন্টাব্যাপী চেষ্টা চালিয়েআগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ বাজার সদর রোডের শহিদ মাঝি’র মুদি দোকানের বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়। তজুমদ্দিন থানার অফিস ইনচার্জ ফারুকআহম্মদ জানান, আনোয়ার হাওলাদারের মেশিনারী ষ্টোর, মা-মনি টেলিকম সেন্টার, অজিউল্যহি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, নাছির মেটাল, জাহাঙ্গীর পাটর্স ষ্টোর, দ্বীপ ষ্টোরসহ, ছোটবড়প্রায় ৫০টি দোকানপুড়ে গেছে।
ভোলা-৩ আসনের এমপি জনাব আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় বলেন মুঠফোনে খবর পেয়ে সকল ফায়ার সার্ভিস এবং এ্যাম্বুলেন্স কে ফোন করেন । সকল আওয়ামীলীগ নেতা কর্মিদেরকে আগুন নিয়ন্ত্রণের জন্য ছুটে আসতে বলেন। এমপি শাওন সকল প্রশাসনিক এবং সরকারী সুবিদার বিষয়ে আসস্থ করেন।এমপি শাওন সকল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছয় থেকে সাত কোটি টাকা হতে পারে। বাজার ব্যবসায়ীরা জানান, সি.পি.পি’র সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। মালামাল উদ্ধার ও আগুণ নিভাতে গিয়ে সুমন পাটওয়ারী, শাহে আলম, মিঠুলসিং, হেলাল হাওলাদার সহপ্রায় ২০জন আহত হন।
বিপি/আর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি