৮ মে ২০২৬

টিভি সংবাদকর্মী করোনায় আক্রান্ত : কোয়ারেন্টিনে ৪৭ কর্মী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টিভি সংবাদকর্মী করোনায় আক্রান্ত : কোয়ারেন্টিনে ৪৭ কর্মী

বাংলাপ্রেস ডেস্ক: দেশে এবার প্রাণঘাতি করোনাভাইরাসের শিকার হলেন একজন টিভি সংবাদকর্মী। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনের একজন ক্যামেরাপারসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ক্যামেরাপারসনের করোনা শনাক্ত হওয়ার পরই টেলিভিশন চ্যানেলটির ৪৭ কর্মীকে ‘হোম কোয়ারেন্টিনে’ পাঠানো হয়েছে। আক্রান্ত সাংবাদিককে বর্তমানে উত্তরায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইনডিপেন্ডেন্ট টিভি কর্তৃপক্ষ।

এর আগে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. শামসুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এক সহকর্মী, ইনডিপেনডেন্ট টেলিভিশন পরিবারের সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত। উনি ২৫ ও ২৬ তারিখ শেষবার ইনডিপেনডেন্ট টেলিভিশন অফিসে কর্মরত ছিলেন। রাতে উনার সিম্পটম গ্রো করায় উনি আমাদেরকে জানান অফিসে আসতে পারবেন না এবং উনি সেল্ফ আইসোলেশনে ছিলেন। দুদিন আগে উনি আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেন এবং উনার স্যাম্পল নিয়ে টেস্ট শেষে রেজাল্ট আসে এবং যেটা আনফরচুনেটলি পজিটিভ ছিল।'

মসুর রহমান আরও বলেন, 'আমরা ইনডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে সব সহযোগিতা উনাকে করছি। আইইডিসিআরের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমি ব্যক্তিগতভাবে ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি এবং উনার সংস্পর্শে যারা এসেছিলেন-৪৭ জনের তালিকা তৈরি করেছি এবং আমাদের সেই ৪৭ জন সহকর্মীকে আমরা সেল্ফ আইসোলেশনে পাঠিয়েছি। সো ২৬ তারিখ থেকে যদি আমরা হিসাব করি তার পাঁচদিনে আর আমাদের সহকর্মীদের সিম্পটম শো না করা, তার মানে আর কেউ সংক্রমিত হয়নি। আমি আমার কলিগের সঙ্গে কথা বলেছি তিনি রিকভারি করছেন।'

দেশের বিভিন্ন পত্রিকা ও চ্যানেলে যারা কর্মরত আছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে এম শামসুর রহমান বলেন, আপনারা সবাই সরকারের নিয়ম নীতি ও নির্দেশনা মেনে পেশাগত দায়িত্ব পালন করুন।

তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের সব সময় পেশাগত নানা ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। দেশের এই ক্রান্তিকালে আমরা আপনাদের সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি