২২ আগস্ট ২০২৬

তিউনিসিয়ায় নৌকাডুবিতে ১৩ জন নিখোঁজ, উদ্ধার ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম
তিউনিসিয়ায় নৌকাডুবিতে ১৩ জন নিখোঁজ, উদ্ধার ২

নৌকাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল।

বাংলাপ্রেস ডেস্ক:  ইতালির উদ্দেশে যাত্রার সময় তিউনিসিয়ার উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৩ জন তিউনিসীয় নিখোঁজ হয়েছে।  এ ছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন অভিবাসী অধিকারকর্মীদের একটি সংগঠনের প্রধান।

তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মুস্তাফা আবদেলকেবির জানান, নৌকাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে  যাত্রা করেছিল।

উদ্ধার হওয়া দুজনের একজন জানান, নৌকাটি উলটে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। উদ্ধার হওয়া  আরেক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবদেলকেবির।

একসময় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়া ছিল অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাপথ। তবে গত দুই বছরে দেশটি থেকে অভিবাসীদের যাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।

এর পেছনে রয়েছে সরকারের কঠোর অভিযান এবং সমুদ্রে নজরদারি বৃদ্ধি। ইউরোপীয় অর্থায়নে বিশেষ করে ইতালির সহায়তায় আধুনিক সীমান্ত নজরদারি সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে।

তবে গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েক ডজন মানবাধিকার ও মানবিক সংগঠন অভিযোগ করে, ইইউ-তিউনিসিয়া অভিবাসন চুক্তির কারণে দেশটিতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ওপর গুরুতর নির্যাতন আরও বেড়েছে এবং তা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। 

সংগঠনগুলো তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রমে ইইউর অর্থায়ন বন্ধের আহ্বান জানায়।

তিউনিসিয়া এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সরকার বারবার বলে আসছে, বিপুলসংখ্যক অভিবাসীর চাপের বড় অংশ তাদেরই বহন করতে হচ্ছে। সূত্র: জিও নিউজ
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি