৬ মে ২০২৬

টিউলিপের আইনজীবীকে মামলার তথ্য দেয়নি বাংলাদেশ: স্কাই নিউজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
টিউলিপের আইনজীবীকে মামলার তথ্য দেয়নি বাংলাদেশ: স্কাই নিউজ
  বাংলাপ্রেস ডেস্ক: ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রভাব খাটিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে জমি নিয়েছেন। এ অভিযোগের কারণে চলতি বছরের শুরুতে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, টিউলিপ কূটনৈতিক অঞ্চলে ৭ হাজার ২০০ বর্গফুটের একটি প্লট পেয়েছেন ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে। এ নিয়ে তার বিরুদ্ধে তিনটি মামলা চলছে। স্কাই নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের আইনজীবী গত সপ্তাহে প্রতিদিন আদালতে গিয়েও মামলার তথ্য পাননি। দুদকের এক কর্মকর্তা জানান, এমপি যদি ১১ আগস্ট আদালতে হাজির না হন, তবে অনুপস্থিতিতেই বিচার হবে। তবে তখন তিনি বাংলাদেশে থাকবেন না বলে ধারণা করা হচ্ছে। দুদক বলেছে, ‘অপরাধীদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করতে পদক্ষেপ অব্যাহত থাকবে।’ তবে টিউলিপের আইনজীবীর দাবি, ‘প্রায় এক বছর ধরে বাংলাদেশ কর্তৃপক্ষ মিথ্যা অভিযোগ করে আসছে। আদালত থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি, আর পূর্বাচলে তার কোনো জমি নেই।’ তিনি আরও বলেন, ‘এই তদন্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। গণমাধ্যমে অপপ্রচার, আইনি চিঠির জবাব না দেওয়া, এমনকি যুক্তরাজ্যে দুদক সফরের সময় টিউলিপের সঙ্গে সাক্ষাৎ না করা—এসবই প্রমাণ করে তদন্ত সুষ্ঠু নয়। এখনই টিউলিপের সুনাম নষ্ট করার এই প্রচেষ্টা বন্ধ করা উচিত।’ এর আগে টিউলিপ সিদ্দিক অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন এবং তার সুনাম নষ্ট করতে প্রচারণা চালাচ্ছেন। তবে ইউনূসের প্রেস সচিব জানান, তার বা দুদকের যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপের কোনো কারণ নেই এবং দুদক শুধু প্রমাণ ও সাক্ষ্যের ওপর নির্ভর করে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি