তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে চান মার্কিন রাষ্ট্রদূত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের প্রধান তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে চান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সব পক্ষকে শর্তহীন সংলাপের আহ্বানও জানান তিনি।
আজ সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ঢাকাস্ত মার্কিন দূতাবাস। বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্কার করতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বসতে চান মার্কিন এই রাষ্ট্রদূত।
মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং সব পক্ষকে সহিংসতা পরিহার ও সংযম প্রদর্শনের আহ্বান জানায়। এছাড়া যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে পছন্দ করে না বলেও ওই বিবৃতিতে বলা হয়। এছাড়া যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করতে চায় তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রয়োগ বহাল থাকবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
লোডশেডিং পরিস্থিতির উন্নতি, তবে কিছু এলাকায় থাকবে ঘাটতি: বিদ্যুৎমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি