৫ মে ২০২৬

তিন গ্রামে ত্রাণ দিলেন হিরো আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তিন গ্রামে ত্রাণ দিলেন হিরো আলম
বাংলাপ্রেস ডেস্ক: অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার (২১ মে) দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিজ এলাকা এরুলিয়া ইউনিয়নের তিন গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার সামগ্রী তুলো দেন। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, এই গ্রামে থেকে মেম্বর পদে নির্বাচন করেছি। হেরে গিয়েছিলাম। কিন্তু তারপরও নিজের এলাকার মানুষরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই বিষয়টি নিয়েও কাজ করে আসছি। এবার আমি আমার অসহায় মানুষের মধ্যে সহযোগিতা করছি। এরুলিয়া, বানদীঘি, পাগলাপূর গ্রামের অসহায় মানুষদের তালিকা করে ১০০ পরিবারের হাতে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ দিয়েছে ততটুকু দিয়ে আমি মানুষের পাশে থাকতে চাই। হিরো আলম নিজ এলাকায় ডিসের ব্যবসা রয়েছে। সেখান থেকে মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করেন। সেই আয়ের টাকা থেকেই তিনি মানুষকে সহযোগিতা করছেন বলে জানান। এর আগে করোনাভাইরাসের সংকটকালে বগুড়ার জেলার হতদরিদ্রদের মাঝে নিজের সামর্থ্যের মধ্যে ত্রাণ বিতরণ করেন হিরো আলম। তিনদিন ধরে বগুড়ার নন্দীগ্রাম, কাহালু ও শেরপুর এলাকার প্রায় ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল ও আটাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি