৫ মে ২০২৬

তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

বাংলাপ্রেস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব আসনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। দুর্নীতির দুই মামলায় দুই বছরের অধিক সাজার কারণে প্রথমে ফেনী-১ আসনে এবং পরে বগুড়া-৬ ও ৭ আসনেও তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

জানা গেছে, আজ রবিবার দুপুরে বগুড়ায় মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়া-৬ ও ৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এর আগে ফেনী-১ আসনে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। দুর্নীতির দুই মামলায় দুই বছরের অধিক সাজা থাকায় তিন আসনেই তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এর পরে একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেয় আদালত। পরবর্তীতে খালেদা জিয়াসহ তিন আসামি সাজা কমানোর আবেদন করেন। কিন্তু গত ৩০ অক্টোবর হাইকোর্ট তা খারিজ করে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি