৮ মে ২০২৬

টিকেট অনিয়মের অভিযোগে স্টেশন মাষ্টারসহ ৪ জন বরখাস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টিকেট অনিয়মের অভিযোগে স্টেশন মাষ্টারসহ ৪ জন বরখাস্ত

বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুর স্টেশনে যাত্রীদের সাথে ট্রেনের টিকেট নিয়ে প্রতারণা ও অনিয়ম করার দায়ে স্টেশন মাষ্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা হচ্ছে- দিনাজপুর স্টেশনের স্টেশন মাষ্টার শংকর কুমার গাঙ্গুলী, ভারপ্রাপ্ত বুকিং সহকারী মো: আব্দুল আল মামুন, মো: রেজওয়ান সিদ্দিক ও মো: আব্দুল কুদ্দুস। রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।

এতে বলা হয়, রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজনের নির্দেশে বিভিন্ন স্টেশনের টিকেট বিক্রিতে অনিয়মের বিষয়ে গোপনে করা তদন্ত প্রতিবেদনে জানা যায় যে, দিনাজপুর স্টেশনে দ্রুতযান, পঞ্চগড় এবং একতা এক্সপ্রেসের কোন আসন খালি নাই মর্মে বিজ্ঞপ্তি লাগানো ছিল। অথচ তথ্য প্রমাণে দিনাজপুর স্টেশনের অনুকূলে আসন খালি ছিল। আসন খালি নেই বিজ্ঞপ্তিটি যাত্রী সাধারণের সাথে প্রতারণার শামিল হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকেট বিক্রি কার্যক্রমের খোঁজ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানতে পারে বরখাস্ত করা রেলওয়ে কর্মকর্তারা গত ৩ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দিনাজপুর স্টেশনে তিনটি ট্রেনের ২হাজার ৯০৮টি টিকেট বরাদ্দের বিপরীতে ১হাজার ৮২১টি টিকেট বিক্রি হয়েছে, এবং ১হাজার ১০৫টি টিকেট অবিক্রিত রেখে দিয়ে ট্রেনের কোন আসন খালি নাই মর্মে বিজ্ঞপ্তি টানিয়ে দেয়। তারা অসৎ উপায় অবলম্বন ও যাত্রীদের সাথে প্রতারণা করায় রেলওয়ে কর্তৃপক্ষ এই বরখাস্তের নির্দেশ দেয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি