৫ মে ২০২৬

টি টুয়েন্টি সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টি টুয়েন্টি সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করে টি টুয়েন্টি সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় আজ, ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ে বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান। শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। গত ২২ জুলাই অনুষ্ঠিত প্রথম প্রথম টি টুয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে জয়লাভ করে। ঠিক পরের দিন ২৩ জুলাই অপর টি টুয়েন্টি ম্যাচে ২৩ রানে পরাজিত হয় এবং তৃতীয় এবং শেষ ম্যাচে আজ ৫ উইকেটে জয়লাভ করে। এরআগে টেষ্ট সিরিজে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত একমাত্র টেষ্ট ম্যাচটিতে বাংলাদেশ ২২০ রানে জিতে নেয় এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি